কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ১০:২৮ অপরাহ্ন / ০
কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য  “শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”।
উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শশী ভূষণ পাল। সভায় সভাপতিত্ব করেন সহকারি শিক্ষা অফিসার মোঃ হারুনঅর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু নসর ও কলারোয়া উপজেলা  জামায়াতে ইসলামী আমীর মাওঃ মোঃ  কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক  মোঃ আমানুল্ল্যাহ আমান কলারোয়া সরকারী  স্কুলের  প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস।
আলোচনায় বক্তারা বলেন, একটি জাতির শিক্ষা ও ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষকরা যাতে স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন মাওঃ মোঃ ওসমান গনি, প্রধান শিক্ষক কামরুল হাসান,  মোঃ বাকিবিল্লাহ। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক  একাডেমী সুপারভাইজার তাপস কুমারসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোহাম্মদ হারুন অর  রশিদ।