দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন / ০
দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

 

​আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার নাংলা জামতলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু ।
​রবিবার গোপন সংবাদের ভিত্তিতে নাংলা এলাকায় পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় অবৈধ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ৭ (ক) ও ১৫ (১) ধারা অনুযায়ী রফিকুল এন্ড ব্রাদারসের আশিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের ঘরবাড়ি, আবাদি জমি ও রাস্তাঘাট ধ্বসে পড়ার ঝুঁকিতে পড়েছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন বন্ধ করেন এবং জড়িতদের হাতেনাতে আটক করেন।
​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, ড্রেজার বা অবৈধ পন্থায় বালু উত্তোলন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় দেবহাটায় এ ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
​উপজেলা প্রশাসনের এ ধরনের ঝটিকা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন নাংলা এলাকার স্থানীয় সাধারণ মানুষ।