
কালিগঞ্জ প্রতিনিধি:- কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে নিয়মিত মামলার আসামি ও সিআর পরোয়ানাভুক্ত ১জন সহ মোট ২ জনকে গ্রেপ্তার করছে কালিগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মধ্যে রয়েছেন উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল গাজীর ছেলে মেহেদী হাসান। পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তিনি আসামি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অপরজন সিআর পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (৪অক্টোবর) গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :