কালিগঞ্জে শারদীয় দুর্গোৎসব ৫৫ টি মণ্ডপে অনুষ্ঠিত হবে
News Desk (S)
প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন /
০
কালীগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় এবার ১২টি ইউনিয়নের ৫৫টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান সার্বজনীন দুর্গা মন্দিরে থাকছে বিশেষ ও আকর্ষণীয় আয়োজন। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব। ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে
আপনার মতামত লিখুন :