কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
News Desk (S)
প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন /
০
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর বিরুদ্ধে হুতিদের কথিত হামলা ও আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ জমঈয়ত আহলে হাদিস ও শুব্বানে আহলে হাদিস বাংলাদেশের কলারোয়া শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জমঈয়ত আহলে হাদিস বাংলাদেশের সহসভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তৌফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান ও দাওয়াহ বিষয়ক সম্পাদক কারি আব্দুল্লাহ শাহীন।
এ সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :