কালিগঞ্জে ১২ শত লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা!


নিউজ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন /
কালিগঞ্জে ১২ শত লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা!
কালিগঞ্জ প্রতিনিধি:-কালিগঞ্জে  গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে মৌতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে ১২ শত লিটার ডিজেল অবৈধ ভাবে মজুদ করার অপরাধে ১০ হাজার টাকা  জরিমানা করে ও জব্দকৃত তেল থানায় জমা দেওয়া হয়। আজ রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানার টাকা আদায় করা হয়। এ সময় তার সঙ্গে সাতক্ষীরা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে,  র‍্যাব এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় চেয়ারম্যান ফেরদাউস মোড়ল দাবি করেন তার চিংড়ি ঘেরে পানি উত্তোলনের জন্য সেচ মেশিনে ব্যবহার  এবং একাধিক ভেকু গাড়ি প্রতিদিন পরিচালনার জন্য এ তেল মজুদ করা হয়েছিল। তবে স্থানীয়দের দাবি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রভাব খাটিয়ে এবং প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে জ্বালানি তেল মজুদ করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিল। অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু সাংবাদিকদের জানান  ডিজেলের অতিরিক্ত মজুদ রাখায় পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৬ ব্যারেল ডিজেল জব্দ করা হয় । অভিযান কালে অভিযুক্ত চেয়ারম্যান ফিরদৌস মোড়ল ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুদ করবেন না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।