কালিগঞ্জের স/ন্ত্রা/সী বাহার আলী গ্রেফতার
News Desk (s)
প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন /
০

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত জব্বার আলী তরফদারের ছেলে, একাধিক মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী বাহার আলী তরফদারকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টার দিকে ঢাকার আলুব্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান ও এসআই সরোয়ারের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে ‘র্যাব-৪’ সংশ্লিষ্ট মামলাসহ একাধিক গুরুতর অভিযোগে তাকে খোঁজা হচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর তদন্ত কার্যক্রম জোরদার করা হবে। ইতিপূর্বে ২৭ মার্চ তার ভাই শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলীকে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার করা হয়।
আপনার মতামত লিখুন :