কালিগঞ্জে ইয়াবা সহ যুবক আ/ট/ক


News Desk (s) প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন /
কালিগঞ্জে ইয়াবা সহ যুবক আ/ট/ক
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে  কালিগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আতিকুর রহমান (২৮) নামে এক মাদক ব্যাসায়িকে আটক করেছে পুলিশ। ওই সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে  পলিথিনে মোড়ানো  ১০০ পিস ইয়াবা উদ্ধার  করা হয়।  আটককৃত মাদক ব্যাবসায়ি আতিকুর রহমান উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে।  রাত সাড়ে ১১ টার দিকে দমদম বালুর গুদামের পাশের পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধে উপর থেকে তাকে আটক করা হয়। উক্ত ঘটনায় থানার উপ পরিদর্শক আব্দুল মতিন বাদী হয়ে রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৬। মাদকসহ আটকের ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন জানান, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা সহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।