এমপি গাজী নজরুল ইসলামের নাম ভাঙিয়ে সিলগালা ভেঙে ‘আনিকা’ ক্লিনিক চালু: সরকারি চিকিৎসকের দুঃসাহসে আইন-প্রশাসন প্রশ্নের মুখে!


নিউজ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ২:৪৮ পূর্বাহ্ন /
এমপি গাজী নজরুল ইসলামের নাম ভাঙিয়ে সিলগালা ভেঙে ‘আনিকা’ ক্লিনিক চালু: সরকারি চিকিৎসকের দুঃসাহসে আইন-প্রশাসন প্রশ্নের মুখে!

বর্তমান সাতক্ষীরা ডেক্স:সাতক্ষীরার শ্যামনগরে স্বাস্থ্য বিভাগের সিলগালা করা অবৈধ আনিকা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পুনরায় চালুর ঘটনায় প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও আইনের শাসন নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। একটি সিলগালা করা প্রতিষ্ঠান কীভাবে প্রকাশ্যে আবার কার্যক্রম শুরু করে তা এখন স্থানীয় প্রশাসনের জবাবদিহিতার বড় পরীক্ষায় পরিণত হয়েছে।ঘটনার আরও উদ্বেগজনক দিক হলো, ক্লিনিকটি পুনরায় চালুর পেছনে শ্যামনগর-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম–এর নাম ব্যবহার করা হচ্ছে। তিনি এই ক্লিনিক খোলার বিষয়ে কিছুই জানেন না। উপস্থিত থেকে খোলা তো দূরে থাক, তিনি আরো বলেছেন এই ডাঃ নামে নর পিশাশ আনিস কে দ্রুত এরেস্ট করা হোক। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এমপি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এবং তার নাম ভাঙিয়ে পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার ডাঃ আনিসুর রহমান আনিস। এতে করে একদিকে যেমন রাজনৈতিক বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্যদিকে আইন প্রয়োগের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ডা. মোঃ আনিছুর রহমান আনিস দীর্ঘদিন ধরে একটি অবৈধ ক্লিনিক পরিচালনা করে আসছেন। সাম্প্রতিক অভিযানে ক্লিনিকটি সিলগালা করা হলেও অল্প সময়ের মধ্যেই সেটি পুনরায় চালু হওয়া একটি স্পষ্ট বার্তা দিচ্ছে আইনের তোয়াক্কা না করেই প্রভাব খাটিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।আইন অনুযায়ী, বেসরকারি ক্লিনিক পরিচালনার জন্য সিভিল সার্জনের বৈধ লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা শাস্তিযোগ্য অপরাধ। তার ওপর প্রশাসনের সিলগালা করা প্রতিষ্ঠান পুনরায় চালু করা সরাসরি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। এই অবস্থায় আনিকা ক্লিনিকের পুনরায় কার্যক্রম শুরু হওয়া শুধু একটি নিয়ম ভঙ্গ নয় এটি আইন প্রয়োগ ব্যবস্থার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।এর আগে পরিচালিত অভিযানে ক্লিনিকটিতে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। লাইসেন্সবিহীন কার্যক্রম, এনেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার, অদক্ষ জনবল দিয়ে চিকিৎসা প্রদানসহ বিভিন্ন অভিযোগের পাশাপাশি একটি রোগীর মৃত্যুর ঘটনাও উঠে আসে। অভিযোগ রয়েছে, বিষপান করা এক রোগীকে সরকারি হাসপাতালে না নিয়ে এই ক্লিনিকে নেওয়া হয় এবং যথাযথ চিকিৎসার অভাবে তার মৃত্যু ঘটে। পরে ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হয়, যা স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।এই প্রেক্ষাপটে ক্লিনিকটি সিলগালা করা হলেও পুনরায় চালু হওয়ার ঘটনা প্রশাসনিক নজরদারি ও কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। সিলগালা করা একটি প্রতিষ্ঠান কীভাবে আবার চালু হলো, সেই প্রক্রিয়ায় কারা জড়িত এবং কোথায় প্রশাসনিক দুর্বলতা ছিল তা এখনো অজানা।সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে—একজন সরকারি চিকিৎসক কীভাবে এতটা দুঃসাহস দেখাতে পারেন যে সিলগালা করা প্রতিষ্ঠান পুনরায় চালু করেন?কারা তাকে এই সাহস জোগাচ্ছে?এবং কেন তার বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি?একই সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামের নাম ব্যবহার করে এই কার্যক্রমকে বৈধতা দেওয়ার চেষ্টা একটি গুরুতর দিক হিসেবে সামনে এসেছে। এতে করে রাজনৈতিক নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রকৃত দোষীদের আড়াল করার ঝুঁকিও তৈরি হয়েছে।স্থানীয়ভাবে আরও অভিযোগ রয়েছে, শ্যামনগরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ঘিরে একটি সংগঠিত সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা সরকারি হাসপাতাল থেকে রোগী সরিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে। আনিকা ক্লিনিককে এই চক্রের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।বর্তমান পরিস্থিতিতে এলাকাবাসীর দাবি অবিলম্বে পুনরায় অভিযান পরিচালনা করে ক্লিনিকটি বন্ধ করা,সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ,এবং পুরো ঘটনাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করা।শ্যামনগরের এই ঘটনা এখন কেবল একটি ক্লিনিকের অনিয়মের মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি হয়ে উঠেছে আইন, প্রশাসন এবং রাজনৈতিক স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যেখানে প্রমাণ করতে হবে, প্রভাব নয়, আইনই শেষ কথা।