ডা.আনিসের বদলিতে স্বস্তি—নেশাগ্রস্ত মাতালের হাত থেকে রেহাই” বলছে শ্যামনগরবাসী!


নিউজ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন /
ডা.আনিসের বদলিতে স্বস্তি—নেশাগ্রস্ত মাতালের হাত থেকে রেহাই” বলছে শ্যামনগরবাসী!

বর্তমান সাতক্ষীরা ডেক্স:শ্যামনগরের আলোচিত ‘আনিকা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ ইস্যুতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর মেডিকেল অফিসার ডা. মোঃ আনিছুর রহমান আনিসকে নড়াইল জেলা হাসপাতালে বদলি করা হয়েছে।এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে স্বস্তির পাশাপাশি ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন“অবশেষে একজন নেশাগ্রস্ত মাতালের হাত থেকে শ্যামনগরবাসী রেহাই পেল।দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অবৈধ ক্লিনিক পরিচালনা ও অনিয়মের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন ছিল। স্থানীয়দের দাবি, শুধু বদলি নয় ঘটনার পূর্ণ তদন্ত ও আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।