“প্রকাশিত ভিডিও সংবাদের প্রতিবাদ”


নিউজ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ১:১১ অপরাহ্ন /
“প্রকাশিত ভিডিও সংবাদের প্রতিবাদ”

           “প্রকাশিত ভিডিও সংবাদের প্রতিবাদ”

গত ৯/০৪/২৬ ইং তারিখে সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ ফেসবুক আইডিতে প্রকাশিত সংবাদের ভিডিও প্রকাশের রোগীকে জিম্মি করে টাকা আদায় শিরোনামে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ জানাচ্ছেন  কলারোয়া নার্সিং হোম এন্ড কেয়ার সেন্টার ( মনোয়ারা ক্লিনিক) এর ম্যানেজার রঞ্জিত পাল পিতা মৃত কালিপদ পাল তুলসীডাঙ্গা কলারোয়া  সাতক্ষীরা।
‎এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন আমার ভুল তথ্যের ভিত্তিতে যে ভিডিও প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।আমি মালিক কর্তৃপক্ষের সাথে কথা না বলে যে তথ্যটি সাংবাদিকের দিয়েছি তার সম্পূর্ণ ভুল।মালিক কর্তৃপক্ষ ঢাকাতে অবস্থান করায় এমনটি হয়েছে। মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারি রোগীর অস্তোপচার সঠিকভাবে হয়েছে। রোগীর কাছ থেকে কোন প্রকার অতিরিক্ত অর্থ আদায় হয় নাই। তাদের চুক্তি অনুযায়ী অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে। আমরা রোগির কোন প্রকার অবহেলা ও তাদের কাছ থেকে কোন প্রকার অতিরিক্ত টাকা দেয় নাই। রোগীকে সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রোপচার করা হয়েছে। রোগী সঠিক সেবা নিয়ে বাড়িতে গিয়েছে। মনোয়ারা ক্লিনিক একটি পরিচিতি নাম দীর্ঘদিন সুনামের সহিত সেবা দিয়ে আসছেন।
‎আমি সাংবাদটির /ভিডিওর প্রতিবাদ জানাচ্ছি৷।