দেবহাটায় বোয়ালমারী খাল খনন উদ্বোধন করলেন জেলা প্রশাসক


News Desk (s) প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন /
দেবহাটায় বোয়ালমারী খাল খনন উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামের বোয়ালমকরী খাল খনন উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস আফরোজা আখতার। তিনি বলেন খাল খনন প্রকল্প কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুর ১টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মিস আফরোজা আখতার উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন, জেলা ত্রান ও পুনবাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।