ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল


News Desk (s) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন /
ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার অন্যতম বাণিজ্যিক অঞ্চল ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ই রমজান শুক্রবার ২৭ই ফেব্রুয়ারী সন্ধ্যায় প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ঝাউডাঙ্গা হাইস্কুল অডিটোরিয়ামে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

ঝাউডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠা সাবেক সভাপতি একরামুল কবীরের সভাপতিত্বে বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসেন, সেক্রেটারি নুরুল বাসার, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, ঝাউডাঙ্গা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, বাজার কমিটির সভাপতি শাহজাহান কবীর, সহ-সভাপতি আরিফ হোসেন, বিএনপি নেতা শাহাজাহান আলী বাবলু, আক্তারুজ্জামান বাপ্পী, আলতাফ হোসেন, শিক্ষক মাওলানা মহিদুল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল হান্নান, প্রেসক্লাবের সহ-সভাপতি জি এম আবুল হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক হাসিবুর রহমান, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, ক্রিয়া সম্পাদক শিক্ষক নাজমুল হুদা, কোষাধ্যক্ষ ডা. আবু হাসান, নির্বাহী সদস্য আবদুল্লাহ আল-মামুন, মামুন হোসেন, কবীর হোসেন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন হাফেজ শাহিনুর রহমান, দোয়া ও মোনাজাত করেন হাফেজ আবু মুছা। (প্রেস বিজ্ঞপ্তি)