কালিগঞ্জ থানার কনস্টেবল আসাদুজ্জামান পেলেন জেলা পুলিশের বিশেষ সম্মাননা


News Desk (s) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন /
কালিগঞ্জ থানার কনস্টেবল আসাদুজ্জামান পেলেন জেলা পুলিশের বিশেষ সম্মাননা
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেড-এ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। জানুয়ারি ২০২৬ মাসের ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যায়নে বিশেষ এক সম্মাননা স্মারক ও ক্রেস্ট  প্রদান করা হয়। এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরা-এর পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন মো: আসাদুজ্জামান, কনস্টেবল (৯৬১), ও এস.আই সরোয়ার কালিগঞ্জ থানা,সাতক্ষীরা। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তারা এ সম্মাননায় ভূষিত হন। এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,বিপিএম বলেন,“জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে”। কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে মেধা ও সাফল্যকে স্বীকৃতি প্রদান করা হলে বাহিনীর মধ্যে ইতিবাচক প্রতাব পড়ে।