জবাবদিহীতা ও স্বচ্ছতার মধ্যে দিয়ে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান এমপি আব্দুল খালেক


News Desk (s) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন /
জবাবদিহীতা ও স্বচ্ছতার মধ্যে দিয়ে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান এমপি আব্দুল খালেক

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ দেবহাটা উপজেলা প্রশাসনের সকল সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সাথে সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ সকল সরকারী দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। প্রধান অতিথি এসময় তার বক্তব্যে নিজেকে একজন খেদমতকারী উল্লেখ করে বলেন, সকল ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে হবে। সরকারী নির্দেশনা অনুযায়ী সকল কাজ সম্পন্ন করে জনগনের প্রত্যাশা পূরনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, আপনাদের সকলের সহযোগীতার মাধ্যমেই আমাদের কাজ করতে হবে। তিনি এজন্য সকলের সহযোগীতা কামনা করেন।