চার জেলায় প্রতারণার জাল: ‘মূল হোতা সফি’র বিরুদ্ধে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ!


নিউজ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন /
চার জেলায় প্রতারণার জাল: ‘মূল হোতা সফি’র বিরুদ্ধে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ!

বর্তমান সাতক্ষীরা ডেস্ক:নীলফামারী, চাঁদপুর, মাদারীপুর ও সাতক্ষীরাসহ একাধিক জেলায় বিস্তৃত একটি প্রতারণা চক্রের অভিযোগ সামনে এসেছে। ক্ষতিগ্রস্তদের দেওয়া লিখিত তথ্য অনুযায়ী, চক্রটির মূল হোতা হিসেবে উঠে এসেছে সফি নামের এক ব্যক্তির নাম।নীলফামারীতে লাবিব (৫ লাখ), মামুন (৪ লাখ) ও আনিস (১০ লাখ) টাকা হারিয়েছেন বলে অভিযোগ রয়েছে।চাঁদপুরে জয়েল (৫ লাখ), বাবলু (২ লাখ), শরিফ (৩ লাখ), তৌহিদুল (৫০ হাজার), আল আমিন (১ লাখ) ও শরিফুল (৫০ হাজার) টাকা প্রতারণার শিকার হয়েছেন বলে তালিকায় উল্লেখ রয়েছে।‎মাদারীপুরে জাকিরের কাছ থেকে ১ লাখ এবং সাতক্ষীরায় নুরনবীর কাছ থেকে ৪৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।তালিকায় উল্লিখিত তথ্য অনুযায়ী, মোট লেনদেনের পরিমাণ প্রায় ২৪ লাখ ২০ হাজার টাকা। ভুক্তভোগীরা দাবি করছেন, ডিআইজি  আলিম আমার ঘনিষ্ঠ আত্মীয় আমি পুলিশে চাকরি পাইয়ে   দেব এবং বিভিন্ন প্রলোভন ও  আশ্বাসের মাধ্যমে টাকা সংগ্রহ করে আত্মসাৎ করা হয়েছে।একাধিক জেলার এই আর্থিক লেনদেন ও একই ব্যক্তির বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ ওঠায় বিষয়টি এখন তদন্তের দাবি তুলছে স্থানীয় মহল। অভিযোগের সত্যতা যাচাই ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা, র‍্যাব ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।এ বিষয়ে সফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।