
স্টাফ রিপোর্টারঃ কয়েক বছরের ব্যবধানে এক সময়ের স্টীল আলমারির দোকানের কর্মচারি থেকে উঠে আসা দাউদ এখন দেশের অস্ত্র ও মাদক ব্যবসার নিয়ন্ত্রনকারী হিসেবে বহুল আলোচিত। সম্প্রতি সময়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ী দাউদ বেপরোয়া হয়ে উঠেছে বলে জানা গেছে। অভিযুক্ত আবু দাউদ মোড়ল সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের যোগরাজপুর পশ্চিম পাড়া গ্রামের আব্দুল্লাহ মোড়ল ওরফে আব্দুল্লাহ পাগলের ছেলে। এক সময়ের স্টিল আলসারির দোকানের কর্মচারী আবু দাউদ এখন শত শত বিঘা জমি ও কোটি কোটি টাকার মালিক। লাবসা বাইপাস সড়ক লাগোয়া তার দখলকৃত জমিতে গড়ে তোলা তিন তলা বিশিষ্ট চাঁদের বাড়ি নামক ভবন থেকে দেশব্যাপী নিয়ন্ত্রন হয় অবৈধ সকল অস্ত্র ও মাদকের কারবার । এসব অস্ত্র ও মাদক সংরক্ষণ ও বন্টনের দায়িত্ব তার একান্ত সহযোগী রিংকু এবং টাকা ও হিসাব নিকাশের দায়িত্ব জর্জকোর্ট সম্মূখের মোবাইল ব্যাংকিং দোকানী বাবু পালন করে। তার অস্ত্র ও মাদক ব্যবসার প্রতাপ টিকিয়ে রাখতে রয়েছে শত খানিক মাদকাশক্ত কিশোর গ্যাং যার নেতৃত্ব আবু দাউদ নিজেই দেয়। তার বেপরোয়া কিশোর গ্যাংয়ের ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না । সম্প্রতি কছিু দিন আগে নলকুরা গ্রামের এক ভ্যান চালকের পুত্র মাদক ব্যবসায় বাধা দিলে তাকে বেধরক মারপিঠ করে হাত-পা ভেঙ্গে দেয় দাউদ ও তার বাহিনী। সে ঘটনায় অভিযোগ হলেও অদৃশ্য কারনে তা আর এগোয়নি। দাউদের ফেসবুক ওয়ালে বিভিন্ন সময় উচ্ছৃঙ্খল মোটর সাইকেল শো-ডাউন ছাড়াও বিভিন্ন সময়ে কিশোর গ্যাং নিয়ে মোহরা দিতে দেখা যায়। দাউদ অন্তত ৯ বার মাদক সহ আটক হয়ে কারাভোগ করেছে বলে এলাকা বাসীর কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে জেলা পেরিয়ে খুলনা বিভাগের সকল জেলায় ইয়াবা সরবরাহ করে যাচ্ছে। প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ছত্রছায়ায় দেদারছে সে চালিয়ে যাচ্ছে অস্ত্র ও মাদক ব্যবসা। বেনাপোল ও পুটখালি এলাকার শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী বাদশা, আশানুর, সবুজ ও সাতক্ষীরার দাউদ সিন্ডিকেটেরে রয়েছে দেশজুড়ে নেটওয়ার্ক। এদের মধ্যে অন্যতম খুলনার আকাশ ও গ্রেনেড বাবু, বাগের হাটের আকবর , ঝালকাঠির ছগির , গোপালগঞ্জের দিদার সহ বিভিন্ন জেলায় তাদেও রয়েছে একক অধিপত্য। অস্ত্র ও মাদকের সাথে চলে সোনা ও রুপার চোরাচালান। মাদক সন্ত্রাসী দাউদেও আরেক পার্টনার শহরের আলোচিত মাদক ব্যবসায়ি রেজিস্ট্র অফিস পাড়ার রবিউল ইসলাম ওরফে রবি ভান্ডারী।সচেতন মহল দাউদ ও তার সহযোগীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :