ঘুষখোর নায়েব আশরাফুউজ্জামানকে বাঁচাতে মরিয়া!কে এই মেহেদী ?


নিউজ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন /
ঘুষখোর নায়েব আশরাফুউজ্জামানকে বাঁচাতে মরিয়া!কে এই মেহেদী ?

নিজস্ব প্রতিবেদক :‎সাতক্ষীরায়  কৃষকের ছেলে শ্যামনগরের আটুলিয়ার নায়েব আশরাফুউজ্জামানের অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। ঘুষখোর নায়েব আশরাফুউজ্জামান অবৈধ সম্পদ বাঁচাতে বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছে। তার সহযোগী হিসাবে কাজ করছে  ডিসি অফিসের মেহেদী নামের এক কর্মাচারীর।  মেহেদীর নির্দেশে রাতারাতি এক  ভুক্তভোগীকে টাকার বিনিময়ে ম্যানেজ করেছে  নায়েব আশরাফুউজ্জামান। গতকাল গণমাধ্যমে নওয়াবেঁকী বাজারে দোকান বরাদ্দের নামে ৩ লাখ টাকা  ভুক্তভোগী  আটুলিয়া সাবেক মেম্বার আবুল বাশারের কাছ থেকে নেন নায়েব আশরাফুউজ্জামান। আশরাফুউজ্জামানের ডিসি অফিসের মেহেদীর মাধ্যমে রয়েছে বড় সিন্ডিকেট যারা শত অপরাধ ধামাচাপা দেয়।  একজন নায়েব সল্প বেতনে চাকরি করে ঘুষের মাধ্যমে অর্জন করছে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। ২০ বছরের চাকরি জীবনে দৃশ্যমান সম্পদ গড়েছে ৭থেকে ৮ কোটি টাকার। আর অদৃশ্য সম্পদের পরিমাণ সীমাহীন।‎নায়েব আশরাফুউজ্জামান সাতক্ষীরা শহরের মুনজিতপুরে দুইতলা আলিশান বাড়ি তৈরি করেছে। যার বাজার মূল্য ২ কোটি টাকা। শহরের কাটিয়া দুইটি দোকানসহ একতলা বাড়ি ক্রয় করেছে যার বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ  টাকা। সুলতানপুরে শুশুরের নামে ৫ শতক জমিসহ আম বাগান ক্রয় করেছে যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।তাছাড়া  রমজাননগর ইউনিয়নের পাথরখোলা  গ্রামে কয়েক একর কৃষিজমি ক্রয় করেছে। তাছাড়া স্ত্রী নামের রয়েছে কয়েকটি ব্যাংকে লক্ষ লক্ষ টাকার  ডিপোজিট।‎একজন কৃষক পিতার ছেলে ভূমি অফিসে চাকরি পেয়ে কি এমন আলাউদ্দীনের চেরাগ পেলেন জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দৃশ্যমান অবৈধ সম্পদের মালিক নায়েব আশরাফুউজ্জামানকে বাঁচাতে এখন মরিয়া ডিসি অফিসের মেহেদী নামের এক কর্মচারী । মেহেদী নায়েব আশরাফুউজ্জামানকে নিয়ে বিভিন্ন  মহলে দৌড় ঝাপ করছে। সবাইকে ম্যানেজ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ রয়েছে   মেহেদীর মাধ্যমে দুর্নীতিবাজ নায়েব আশরাফুউজ্জামান অপরাধ করে পার পেয়ে যাচ্ছে।মেহেদীর রয়েছে শক্তিশালী সিন্ডিকেট।‎এ বিষয়ে মেহেদির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।