কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন
News Desk (s)
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন /
০
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা নামাজ ও গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জোহর কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী–এর একটি চৌকস দল, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে এই বীর সন্তানকে শেষ বিদায় জানানো হয়। পরে কালিগঞ্জ মহৎপুর সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।
আপনার মতামত লিখুন :