বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের সবার দায়িত্বশীল- এমপি ইজ্জত উল্লাহ


News Desk (s) প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন /
বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের সবার দায়িত্বশীল- এমপি ইজ্জত উল্লাহ

রেজওয়ান উল্লাহ, কলারোয়াঃ নির্বাচনের আগে আমি একটি নির্দিষ্ট দলের প্রার্থী ছিলাম, তবে বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের প্রতিটি মানুষের জন্য দায়বদ্ধ ও দায়িত্বশীল।” বুধবার (৪ মার্চ) বেলা ১২টায় কলারোয়ার আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সভায় তিনি সাংবাদিকদের ‘দেশের বিবেক’ হিসেবে উল্লেখ করে দেশ ও জাতির কল্যাণে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। আপনাদের সঠিক দিকনির্দেশনা ও বস্তুনিষ্ঠ সহযোগিতার মাধ্যমেই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, দৈনিক নতুন সকালের বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক ইত্তেফাকের আরিফ মাহমুদ, কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফীকুর রহমান সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান কামরুল ও এমএ সাজেদ, এনটিভির কেএম আনিছুর রহমান এবং আরটিভির জাহাঙ্গীর হোসাইনসহ আরও অনেকে।
এছাড়া কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, সুপ্রভাত ঢাকা’র বিশেষ প্রতিনিধি ফারুক হোসেন রাজ, দৈনিক সংগ্রামের খোরশেদ আলম, দৈনিক জবাবদিহির প্রভাষক আব্দুল আলিম, দৈনিক জনকণ্ঠের মীর রোকনুজ্জামান, দৈনিক সংবাদ সংযোগের জাহিদুর রহমান, সাংবাদিক জাকির হোসেন,সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার কলারোয়া প্রতিনিধি সহ প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও জনসেবামূলক কার্যক্রমে সংসদ সদস্যের কার্যকর ভূমিকার আহ্বান জানান।