​আশু আরোগ্য পেতে দেশবাসীর দোয়া চাইলেন অসুস্থ ফটো রিপোর্টার আশা!


নিউজ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন /
​আশু আরোগ্য পেতে দেশবাসীর দোয়া চাইলেন অসুস্থ ফটো রিপোর্টার আশা!

শহর প্রতিনিধি : দীর্ঘ দিন ক্যামেরা হাতে পেশাদারিত্বের স্বাক্ষর রাখা বিশিষ্ট ফটো রিপোর্টার আরিফুল ইসলাম আশা বর্তমানে গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।দীর্ঘদিন ধরে গণমাধ্যমে সক্রিয় আরিফুল ইসলাম আশা তাঁর চমৎকার আলোকচিত্র ও ভিডিও প্রতিবেদনের মাধ্যমে সহকর্মী এবং সংবাদপ্রেমীদের হৃদয় জয় করেছেন। বিশেষ করে এনটিভিতে সম্প্রচারিত তাঁর কাজের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি ও ভালোবাসা অর্জন করেন।জীবনযুদ্ধের এই কঠিন সময়ে নিজের দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে বিনীতভাবে দোয়ার আর্জি জানিয়েছেন তিনি।​স্রষ্টার অশেষ রহমতে আরিফুল ইসলাম আশা যেন সকল রোগব্যাধি কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আগের মতো উদ্যম নিয়ে প্রিয় আলোকচিত্র গ্রাহকের পেশায় ফিরতে পারেনএটাই সবার প্রত্যাশা।