
বর্তমান সাতক্ষীরা ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের বোঝা মাথায় নিয়ে বদলি হওয়া সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ: মনির হোসেনের বদলির পরেও তার রেখে যাওয়া শাবকেরা সাতক্ষীরা সদর কৃষি অফিসের সদ্য যোগদান করা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্র’র বিরুদ্ধে হাত ধুয়ে পিছনে লেগেছে।সূত্র জানায়, সাতক্ষীরা প্রায় চার বছর কর্মরত ছিলেন বদলি হওয়া কৃষি কর্মকর্তা মনির হোসেন।বর্তমান সাতক্ষীরা পত্রিকায় একাধিক রিপোর্ট হওয়ায় পাহাড়সম দুর্নীতির বোঝা মাথায় নিয়ে শাস্তিমূলক সাতক্ষীরা থেকে চলে যেতে হয় মনিরকে। তিনি সাতক্ষীরা ছাড়লেও মনে প্রানে এখনো সাতক্ষীরাতে পড়ে আছেন। দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ সাতক্ষীরা জেলা অফিসার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে তিনি তার রাম রাজত্ব চালাতেন। কৃষিবিদ মোঃ মনির হোসেন সাতক্ষীরা সদর অফিসে যোগদান করেন ২০২২ সালের ২০ নভেম্বর। অভিযোগ আছে, বদলি হওয়ার দু’সপ্তাহ পরে চলতি বছরের ১৬ জুন তিনি দায়িত্ব হস্তান্তর করেন নতুন অফিসারের কাছে। বদলির আদেশর দুই সপ্তাহ ধরে তিনি সাতক্ষীরায় থাকার জন্য তদবির করেছেন। নতুন অফিসার কে চার্জ নিতে দেননি। সদ্য যোগদানকরা সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র, মনির সিন্ডিকেটের অফিসার না হওয়ায় পূর্বের কর্মকর্তা মনির গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করে একের পর এক ঢালাও প্রতিবেদন করাচ্ছেন। প্রকৃতপক্ষে বর্তমান কৃষি কর্মকর্তার সাতক্ষীরা যোগদানের বয়স মাত্র ১৫ দিন।অভিযোগ উঠেছে, মনির হোসেন তার আস্থাভাজন শাবকদের দিয়ে গল্প সাজিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে বর্তমান কৃষি কর্মকর্তাকে বেকায়দা ফেলার চেষ্টা করছেন।অনুসন্ধানে জানা গেছে মনির আবারও সাতক্ষীরায় যোগদান করতে চাই এবং কতিপয় কর্মকর্তা মনিরের পক্ষে আছেন। যার ফলে নতুন অফিসার কে কাজ করার সুযোগ না দিয়ে ঢালাওভাবে মিথ্যাচার করছে।সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলার ১২’শ কৃষকের জন্য পাঁচটি করে নারিকেলের চারা, পাঁচটি খুঁটি ও গোবর দেওয়ার দায়িত্ব পান মেসার্স খালেদা ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান। সে অনুযায়ী সদ্য যোগদান করা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্রসহ কর্মকর্তাবৃন্দ উপকরণগুলো বিতরণ শুরু করেন। আর এফ কিউ এর মাধ্যমে রংপুর বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টার থেকে ৬ হাজার পিস নারিকেলের চারা, ১২,১০০ খুঁটি ও তাৎক্ষণিকভাবে গোবর সরবরাহ না থাকায় সমমূল্যের এসিআই কোম্পানির ৪০ কেজি প্যাকেটের ট্রাইকো কম্পোস্ট বিতরণ করা হয়।কেনাকাটার দায়িত্ব ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর কৃষি অফিসে সদ্য যোগদান করা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র জানান, মাত্র ১৫ দিন সাতক্ষীরা যোগদান করেছি। দু’সপ্তাহ তালবাহানা করে আমাকে দায়িত্ব বুঝিয়ে দেন পূর্ববর্তী অফিসার মনির হোসেন। আমি সাতক্ষীরায় সেবা দিতে এসেছি। কৃষি উপকরণ ও চারা বিতরণে কোন প্রকার অনিয়ম করা হয়নি। প্রকৃতপক্ষে আমি কোন অনিয়মের সাথে আমি জড়িত নয়। আপনারা তদন্ত করে দেখেন।
আপনার মতামত লিখুন :