কালিগঞ্জের গোপিন্দকাটিতে বিষ দিয়ে লাখ টাকার মাছ নিধন
News Desk (S)
প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন /
০
নিজস্ব প্রতিবেদক : কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটিতে রাতের আধারে বিষ দিয়ে কয়েক লাখ টাকার মাছ নিধন করেছে স্থানীয় এক যুবলীগ নেতা প্রিয়ংঙ্কর গং। মৎস্য ঘেরের মালিক ইভা সরকার সকালে উঠে দেখতে পান তার মৎস্যঘেরে বিষ দেওয়া হয়েছে।
সরজমিনে অনুসন্ধানে জানা যায়, প্রতিদিনেরমত মৎস্যঘেরে মাছের খাদ্য দিয়ে বাড়িতে যান ইভা সরকার। পরবর্তী দিন সোমবার সকালে মৎস্য ঘেরে গিয়ে দেখেন বিষপ্রয়োগ করেছে মাছ ঘরে মরা অবস্থায় ভাসছে। ইভা সরকারে মৎস্যঘেরটি ছিল জীবিকা নির্বাহের প্রধান উৎস। দুবৃত্তরা তার জীবিকার প্রধান উৎস্যটি আজ ধ্বংস করে দিয়েছে।
এমন ঘটনাটি স্থানীয়দের মধ্যো বিষয়টিও চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, ইভ সরকারদের ওপর দীর্ঘদিন ধরে এলাকার একটা সন্ত্রাশী মহল নির্যাতন করে আসছিল। চলতি বছরের ফ্রেবুয়ারিতে ইভা সরকারদের ৪ বিঘা জমি জবর দখল করে নেই। ইভা সরকারের স্বামী নেই পুত্র সন্তানও নেই এই দুর্বলতাকে সুযোগ কাজে লাগিয়ে এমনটাই করছে স্থানীয় একটা মহল। ইভা সরকার জীবননাশের ভয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি। তবে অনুসন্ধানে বের হয়ে এসেছে একজন যুবলীগ নেতার নাম। তার নেতৃত্ব বিগত দিনে জমি দখল ও মৎস্যঘেরে বিষপ্রয়োগ হয়েছে এলাকাবাসী গোপন সূত্রে জানিয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক গোপিন্দকাটির এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, ইভ সরকার একজন নিরীহ মানুষ। তার কোন পুত্র সন্তান নেই তিন কন্যা বিবাহিত। এই সরলতার সুযোগ কাজে লাগিয়ে ইভ সরকারের স্বামীর সাথে পূর্ব শত্রুতার জের ধরে তাদের ওপর প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছে। এখানে যুবলীগ নেতা প্রিয়ংঙ্কর এমন কান্ড ঘটাতে পারে।
নামপ্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, নিরীহ মানুষের প্রতি সবাই নির্যাতন করে। প্রিয়ংঙ্কর গং তাদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। তারা চায় ইভা সরকার এখানে বসবাস না করুক। একজন নিরীহ বিধবা নারীর প্রতি এমন নির্যাতন মেনে নেওয়া যায় না। দুষ্কৃতি কারীদের আইনের আওতায় আনা হোক।
ভুক্তভোগী কালিগঞ্জের গোপিন্দকাটির ইভ সরকার বলেন, আমি মুখ খুলতে চায় না। আমাকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমি মুখ খুললে ওরা আমাকে মেরে ফেলতে পারে। আমার যে ক্ষতি করেছে আমি ইশ্বরের কাছে বিচার দিলাম।
আপনার মতামত লিখুন :