জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল


News Desk (S) প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন /
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
খন্দকার আনিসুর রহমান, সাতক্ষীরা : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা ছাত্রদল নেতাদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর সাতক্ষীরা শহর সংলগ্ন ইটাগাছা দারুল উলুম মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনঞ্জুরুল আলম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সাতক্ষীরা শহর কৃষকদল এর সাবেক সিঃ যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, ছাত্রদল নেতা নাহিদ হাসান, রুহুল কুদ্দুস, রিফাত, আজমীর জাহিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম, শাহজাহান বিশ্বাস এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন।
দোয়া মাহফিলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।