কালিগঞ্জে, বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং এবং শিশু নি-র্যা-তন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা


News Desk (S) প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৯:২২ অপরাহ্ন /
কালিগঞ্জে, বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং এবং শিশু নি-র্যা-তন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা
শেখ আহসান হাবিব
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  কাউসার আজিজ। সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান, অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম খান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থীরা।