
চীফ রিপোর্টার: সাতক্ষীরা সদরের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজে সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা এবং অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও তালা-কলারোয়া ১ আসনের সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব।
ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের উচ্চশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিবকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ, সংবর্ধনা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :