সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ একদম স্বাভাবিক-জেলা প্রশাসক!


নিউজ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ১:১২ পূর্বাহ্ন /
সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ একদম স্বাভাবিক-জেলা প্রশাসক!

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় জ্বালানি তেলের (পেট্রোল, ডিজেল, অকটেন) কোনো ধরনের সংকট নেই। তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।জেলা প্রশাসন সূত্র জানায়, খুলনা ডিপো কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে, বর্তমানে চাহিদানুযায়ী পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও নিরবচ্ছিন্ন আছে।এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক জনগণের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে জানিয়েছেন। জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের সংকট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমের কোনো প্রপাগান্ডা ও গুজবে কান দেবেন না। অহেতুক আতঙ্কিত (Panic Buying ভয়, আতঙ্ক) হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার কোনো প্রয়োজন নেই।”জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি ও প্রশাসনিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।​আইনশৃঙ্খলা ও সামাজিক শান্তি রক্ষায় সঠিক তথ্য জানুন, বিভ্রান্তি থেকে দূরে থাকুন।