
স্টাফ রিপোর্টার: পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনায় ১৪ বছর বয়সি সুমাইয়া খাতুন আহত ও শ্লীলতাহানীর শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২০ মার্চ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মহাজনপুর এলাকায়। আহত শিশু ফজলুর রহমানের মেয়ে। এঘটনায় আব্দুর রহিম গাজীর ছেলে মো: আতাউর রহমান আশাশুনি থানায় অভিযোগ করেছেন।অভিযোগ সূত্র জানায়, ২০ মার্চ জেলার আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মৃত মুজিবর সরদারের ছেলে ইয়াছিন সরদার, তাছিন সরদার, মৃত সামসুর সরদারের ছেলে বাবলু সরদার, হোচেন সরদার ও মোসলেম সরদারসহ তাদের বাহিনী সন্ধ্যায় আতাউর রহমানদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানোর জন্য ডাকতে থাকে এসময় বাড়িতে শিশু সুমাইয়া ছাড়া আর কেউ না থাকায় বাকবিতন্ডার একপর্যায়ে হামলাকারীরা সুমাইয়ার উপর আঘাত হানে ও তাকে শ্লীলতাহানিও করে। আহত সুমাইয়া সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় মূল্যবান জীনিষপত্রের ক্ষতি ও নগদ টাকা খোয়া গেছে। আতাউর রহমান জানান, আশাশুনি থানায় অভিযোগ করলেও কোন লাভ হচ্ছে না। সন্ত্রাসীরা প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে। এব্যাপারে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী পরিবার।
আপনার মতামত লিখুন :