‎শ্যামনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সিলগালার পথে!


নিউজ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন /
‎শ্যামনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সিলগালার পথে!

বর্তমান সাতক্ষীরা ডেস্ক :‎শ্যামনগর মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ঘিরে ওঠা অভিযোগের পর প্রশাসন অবশেষে তদন্তে নেমেছে। স্থানীয়দের একাধিক লিখিত ও মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরগুলো লাইসেন্স, নিবন্ধন, জনবল ও রিপোর্ট প্রণয়ন প্রক্রিয়া যাচাই শুরু করেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।অভিযোগ প্রয়োজনীয় পরীক্ষা ছাড়াই অতিরিক্ত ও অপ্রাসঙ্গিক টেস্ট লিখে দেওয়া, ভ্রান্ত রিপোর্ট দিয়ে আতঙ্ক সৃষ্টি করে অর্থ আদায়, এবং নিবন্ধিত চিকিৎসক বা প্যাথলজিস্ট ছাড়াই রিপোর্ট প্রদান। আরও অভিযোগ রয়েছে, প্যাথলজিস্টের সিল-স্বাক্ষর ব্যবহার করে রিপোর্ট সরবরাহ করা হচ্ছে, যা জালিয়াতির শামিল হতে পারে।‎সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈধ কাগজপত্র ও লাইসেন্স ছাড়া কোনো ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যাবে না। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে প্রতিষ্ঠান সিলগালা করা হবে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী লাইসেন্স বাতিল, জরিমানা ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হতে পারে।‎আইন বিশেষজ্ঞরা বলছেন—নিবন্ধন ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা The Medical and Dental Council Act, 2010 অনুযায়ী শাস্তিযোগ্য।বৈধ অনুমোদন ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা The Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর পরিপন্থী।প্রতারণা ও জাল স্বাক্ষরের ক্ষেত্রে Penal Code, 1860-এর ৪২০ ও ৪৬৮/৪৭১ ধারা প্রযোজ্য হতে পারে।ভ্রান্ত সেবার জন্য Consumer Rights Protection Act, 2009 অনুযায়ী শাস্তির বিধান রয়েছে।‎ফায়ার লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা Fire Prevention and Extinguishing Act, 2003-এর আওতায় অপরাধ।স্থানীয় সচেতন মহলের মতে, যদি অভিযোগের সত্যতা মেলে, তবে এটি কেবল প্রশাসনিক অনিয়ম নয় জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি প্রতারণা। তারা দ্রুত অভিযান পরিচালনা করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।‎প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে, তদন্তে অসঙ্গতি ধরা পড়লে পপুলার ডায়াগনস্টিক সেন্টার যে কোনো সময় সিলগালা হতে পারে।‎শ্যামনগরে স্বাস্থ্যসেবার নামে গড়ে ওঠা এমন প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট দপ্তর কতটা কঠোর ভূমিকা নেয়, এখন সেদিকেই নজর স্থানীয়দের।