কালিগঞ্জে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগে স্থায়ী বরখাস্ত হলেন অধ্যক্ষ আব্দুল ওয়াহাব


News Desk (s) প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন /
কালিগঞ্জে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগে স্থায়ী বরখাস্ত হলেন অধ্যক্ষ আব্দুল ওয়াহাব
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে দীর্ঘদিনের নানা অভিযোগ ও আন্দোলনের পর অবশেষে কাটুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহাবকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাছিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।জানা যায়, গত ৯ মার্চ ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে অধ্যক্ষ আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের প্রেক্ষিতে তদন্ত শেষে এ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। আদেশে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি  পীরগাজন গ্রামের মৃত সোলায়মান গাজীর ছেলে , তিনি বিগত সময়ে নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং নারীঘটিত বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েন। এলাকাবাসী প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নজরে আসে। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করে অভিযোগসমূহ যাচাই-বাছাই করা হয় এবং প্রমাণের ভিত্তিতে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বরখাস্ত হওয়া অধ্যক্ষ আব্দুল ওয়াহাবের সঙ্গে কলেজ সংক্রান্ত কোনো ধরনের প্রশাসনিক বা একাডেমিক যোগাযোগ না রাখার জন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।