কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃ*ত্যু
News Desk (s)
প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন /
০
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে বিপ্লব ঘোষ (৩৬), পিতা দুলাল ঘোষ নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুল-মধুসূদনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পরে মুকুন্দপুর গ্রামের বিক্রিত একটি গাছের ডাল কাটতে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত প্রক্রিয়া শেষে পারিবারিক সিদ্ধান্তে মরদেহ শ্রীধরকাটি শ্মশানে দাহ করা হয়েছে।হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :