প্রসেস সার্ভেয়ার গফুরের ঘুষ বাণিজ্য! সদর পাটকেলঘাটা ছাপিয়ে কলারোয়া ভূমি অফিসে!


নিউজ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ১২:১১ অপরাহ্ন /
প্রসেস সার্ভেয়ার গফুরের ঘুষ বাণিজ্য! সদর পাটকেলঘাটা ছাপিয়ে কলারোয়া ভূমি অফিসে!

‎* নোটিশ জারিতে সেবগ্রহীতাদের থেকে ঘুষ আদায়।
‎* জেলাজুড়ে ভূমি অফিসের দালালদের নিয়ে সিন্ডিকেটে মাসে লাখ টাকা আয়।
‎*বিভিন্ন পেরিফেরিভুক্ত জমিতে টাকার বিনিময়ে স্থাপনা নির্মাণ।
* দুর্নীতির দায়ে ঘন ঘন বদলি।

‎কলারোয়া সংবাদদাতা  :
‎দুর্নীতির আখড়াখ্যাত ভূমি অফিসগুলো ঘুষ বাণিজ্য থামছে না। নামজারি, খাজনা দাখিলা, ভূমি জরিপ,নোটিশ জারির নামে  টাকা হাতিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মাচরীরা। স্বল্প বেতনে চাকরি করলেও রাতারাতি কোটিপতি বনে গিয়ে বিলাশবহুল বাড়ি,জমিজমা ক্রয় ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠছে। তেমন একজন দুর্নীতিবাজ কর্মচারী কলারোয়া ভূমি অফিসের প্রসেস সার্ভেয়ার গফুর। পদবী তার প্রসেস সার্ভেয়ার কিন্তু সিন্ডিকেটে তিনি মহারাজা। মহারাজার হুমকে পাটকেলঘাটায় চলেছিল দুর্নীতির লুটপাট।  চতুর্থ শ্রেণীর কর্মচারী গফুরের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ তার পূর্বের ও বর্তমান কর্মস্থগুলোতে। চাকরি জীবনে যেখানে গিয়েছে সেখানে গড়ে তুলেছিল ঘুষের সিন্ডিকেট। সদর উপজেলা ভূমি অফিসে থাকাকালীন গফুর ভূমিসেবাগ্রহীতার থেকে টাকা নিয়ে ঘুষ কেলেংকারীতে ফাঁসে। তার ঘুষ কেলেংকারী জানাজানি হলে রাতারাতি ভুক্তভোগীকে এক প্রভাবশালীর  মাধ্যমে ম্যানেজ করে ধামাচাপা দেয়। পরবর্তীতে বদলি হয়ে যান ঘুষের অভয়ারণ্যেখ্যাত পাটকেলঘাটা ভূমি অফিসে। পাটকেলঘাটা ভূমি অফিসের তৎকালীন নাজির ও সার্ভেয়ার মিলে পাটকেলঘাটা বাজারে খাসজমিতে স্থাপনা তৈরির নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় এক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির থেকে। পাটকেলঘাটা বিভিন্ন জমির নোটিশ জারির নামে জনপ্রতি টাকা নেয়।বড় ধরনের  ঝামেলাপূর্ণ জমি সমাধান করে দেবে কর্মকর্তাকে ম্যানেজ করে বিভিন্ন সেবগ্রহীতাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে।  পাটকেলঘাটা দুর্নীতিরদায়ে বদলি করা হয় কলারোয়া ভূমি অফিসে। কলারোয়া গিয়ে ভূমি অফিসের দালাল’দের নিয়ে গফুর গড়ে তুলেছে ঘুষ সিন্ডিকেট। গফুরের জেলাজুড়ে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মাচারীদের নিয়ে একটি সিন্ডিকেট রয়েছে। গফুর জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসে বড় বড় ফাইল ধরে পরবর্তীতে তার সিন্ডিকেটের তদবিরের মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে সেইসব সমস্যা সমাধান করে। প্রতিমাসে সিন্ডিকেট থেকে লাখ টাকা আয় করে সার্ভেয়ার গফুর।
অনুসন্ধানে জানা যায়,  কলারোয়া ভূমি অফিসের প্রসসে সার্ভেয়ার গফুরের বাড়ি সদরের কাশিমপুর এলাকায়। বাবা নিম্নবিত্ত পৈতৃক তেমন কোম সম্পদ নেই।ভূমি অফিসে চাকরির সুবাদে গফুর বিভিন্ন জায়গায় জমিনক্রয় করেছে। গড়েছে কয়েক লাখ টাকা ব্যায়ে বসবাসের জন্যবাড়ি। বিভিন্ন ব্যাংকে স্ত্রী সন্তানদের নামে লক্ষ লক্ষ  টাকা  ফিক্সড ডিপোজিট।
‎একজন চতুর্থ শ্রেণীর কর্মাচারী বেতনভাতা অনুযায়ী গফুরের দৃশ্যমান সম্পদ নজর কাড়ে।  দ্রব্যমূল্যর উর্দ্ধগতির বাজারে যেখানে সংসার চালানো হিমসিম সেখানে গফুরের অঢেল সম্পদ। গফুরের সিন্ডিকেটে রয়েছে বিভিন্ন ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী।
‎নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, গফুর পাটকেলঘাটায় থাকতে নোটিশ জারির সময় আমার কাছে টাকা দাবি করে আমি দিতে অস্বীকার করলে অনেকদিন ঘুরাতে থাকে। পরবর্তীতে তার ঘুষের টাকা দিলে আামর নোটিশ  জারি করে। দুর্নীতিবাজ গফুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
‎ভুক্তভোগী সদর উপজেলার ধুলিহরের এক বাসিন্দা বলেন,  সার্ভেয়ার গফুর তো টাকা ছাড়া কোন কাজ করত না। টাকা নাদিলে কোন নোটিশ জারি করে না।সে  তৎকালীন সময়ে ভূমি সংক্রান্ত বিষয় সিন্ডিকেট করে বিভিন্ন সেবগ্রহীতাদের থেকে টাকা হাতিয়ে নিয়েছে। আমার জানামতে সে একজন দুর্নীতিবাজ ও দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে।
‎কলারোয়া উপজেলা সহকারী ভূমি কমিশনারকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি।
‎অভিযুক্ত প্রসেস সার্ভেয়ার গফুরের কাছে ঘুষ বাণিজ্যর বিষয়ে জানতে গেলে বলেন, আমার ঘুষ লেদেনের কেন ভিডিও আছে আপনার কাছে। আমারও অনেক সাংবাদিক পরিচিত আছে। আপনি নিউজ করে কিছু করতে পারলে করেন। ঘন ঘন বদলির বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।