দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার


News Desk (S) প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৯:১০ অপরাহ্ন / ০
দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার
আব্দুল্লাহ আল মামুনঃ
 সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দেবহাটা থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দেবহাটা থানার চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. শাওন শেখ (২৩) ও মো. নয়ন হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. শাওন শেখ দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের শেখ সালাউদ্দিনের ছেলে এবং মো. নয়ন হোসেন মাঝ সখিপুর গ্রামের মো. সেলিম গাজীর ছেলে।
দেবহাটা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে শুক্রবার (২৭ নভেম্বর) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।