সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ


News Desk (S) প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন / ০
সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

 

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভা শাখার নবনির্বাচিত আমিরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি জেলা জামায়াতের আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা নিজ নিজ সাংগঠনিক দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণকারী নেতৃবৃন্দ হলেন— সাতক্ষীরা সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন, সাতক্ষীরা পৌরসভা আমির জাহিদুল ইসলাম, তালা উপজেলা আমির মাওলানা মহিদুল্লাহ, কলারোয়া উপজেলা আমির মাওলানা কামারুজ্জামান, দেবহাটা উপজেলা আমির মাওলানা ওলিউল্লাহ, কালিগঞ্জ উপজেলা আমির মাওলানা আবদুল ওহাব সিদ্দিকী, শ্যামনগর উপজেলা আমির মাওলানা আবদুর রহমান এবং আশাশুনি উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার।
দলীয় সূত্রে জানানো হয়, শপথ গ্রহণের মাধ্যমে নেতৃবৃন্দ সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি আমানতদারিতা, জবাবদিহি, ত্যাগ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাঁদের নেতৃত্বে আগামীতে উপজেলা ও পৌরসভা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা নেতৃবৃন্দ।