কালিগঞ্জে সেফটি ট্রাংকের বিষাক্ত গ্যাসে ২ জনের মৃ*ত্যু, আ-হ-ত ২


News Desk (S) প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন / ০
কালিগঞ্জে সেফটি ট্রাংকের বিষাক্ত গ্যাসে ২ জনের মৃ*ত্যু, আ-হ-ত ২
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে সেপ্টিট্যাংকে নেমে বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরো ২ জন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে মোঃ আরাফাত (১৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামে সেপ্টিট্যাংকের ভেতরে কাজ করতে নেমে প্রথমে একজন অক্সিজেন ফেল করে মারা যান। পরে তাকে উদ্ধার করতে নেমে উদ্ধার তৎপরতা চলাকালে অক্সিজেনের অভাবে বা বিষাক্ত গ্যাসের প্রভাবে ভেতরে থাকা ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন এবং আরো ১ জন মারা যান। মৃত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে  তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরও একজন গুরুতর অসুস্থ হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করেন। বর্তমানে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এবং কালিগঞ্জ থানা পুলিশ মৃতদের উদ্ধার করে থানা হেফাজতে রাখেন বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।