কালিগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সুমনা পারভীন


News Desk (S) প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৯:২১ অপরাহ্ন / ০
কালিগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সুমনা পারভীন
শেখ আহসান হাবিব
কালিগঞ্জ উপজেলার প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন নবাগত কর্মকর্তা সুমনা পারভীন (মিতা)। সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। পরে বিকেলে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রমে যুক্ত হন। নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে তিনি কালিগঞ্জ উপজেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি-সংক্রান্ত জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে, কালিগঞ্জে পৌঁছালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।