সাতক্ষীরায় “শহীদ জিয়া স্মৃতি সংসদ” আন্তর্জাতিক র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট 


News Desk (S) প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৮:৫২ অপরাহ্ন / ০
সাতক্ষীরায় “শহীদ জিয়া স্মৃতি সংসদ” আন্তর্জাতিক র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট 
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হলো “শহীদ জিয়া স্মৃতি সংসদ” আন্তর্জাতিক র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬। ব্রাদার্স ইউনিয়ন সাতক্ষীরার আয়োজনে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দাবা একটি অত্যন্ত মেধাভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক খেলা। তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও মেধার বিকাশে এ ধরনের আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাতক্ষীরার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর  শেখ মাসুম বিল্লাহ শাহিন ও কালিগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।
এ সময় বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, জেলার দাবাড়ুদের প্রতিভা বিকাশে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরিতে এই টুর্নামেন্ট মাইলফলক হয়ে থাকবে।
টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সাতক্ষীরা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আসাদুজ্জামান রাসেল ও আব্দুর রহিম গাজী বাবু  এবং সহযোগিতায় রয়েছেন সাংগঠনিক সম্পাদক কাজী মিয়ারাজ ও সদর সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বাবু,  তত্ত্বাবধায়নে আছেন ব্রাদার্স ইউনিয়নের সহ-সম্পাদক ও শহীদ জিয়া স্মৃতি সংসদের ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম বকুল এবং পরিচালনায় আছেন ইউনাইটেড চেস্ ক্লাবের সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর সংগঠনের সেক্রেটারী ইউনুস আলী, সাবেক যুব নেতা শাহজাহান আলী, ফারুক হোসেন সহ জেলা ও উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় প্রধান দাবা বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দাবা বিচারক রিপন হোসেন এবং সহযোগী দাবা বিচারক হিসেবে আছেন এসিপিবি সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় দাবা বিচারক রিয়াদ মাহমুদ প্লে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।