
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৮ নভেম্বর সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ তানজির আহমেদ এর সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় কর্মকর্তা মুর্শিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন সমাজকর্মী শুভাশিস সরকার রাহুল এর স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেব উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সেক্রেটারী ডাক্তার আবুল হোসেন, মোহাম্মদ আকরাম আলী, এসএস আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্যসংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সম্ভব হবে। এতে সরকারি সহায়তা প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারের কাছে পৌঁছানো সহজ হবে। পাশাপাশি অনিয়ম, বৈষম্য ও অপব্যবহার রোধে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।
এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়। কর্মসূচী সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে নির্ভুল তথ্যসংগ্রহ এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :