দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প
News Desk (S)
প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ও লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার মাঝ সখিপুর সাহেব বাড়ীতে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ফিরোজা মজিদ ট্রাস্টের নির্বাহী পরিচালক ইকবাল মাসুদ, সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব দেবহাটা কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা সোহাগ হোসেন, কামরুজ্জামান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ক্যাম্পে রোগী দেখে ডাক্তার আকসেদ আলী, ডাঃসাদিয়া আলম,ডাঃরানা, এসময় চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন প্রকার ঔষধ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল মজিদের ৭ম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :