গত ২৭/০৯/২৬, ২৮/০৯/২৬ ও ২৯/০৯/২৬ ইং তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত সংবাদের শিরোনাম যথাক্রমে- যুবদল নেতা সুমনের ১০ পিচ স্বর্ণের বার ছিনতাই ও যুবদল নেতার কোটি টাকার ৮টি স্বর্ণের বার ছিনতাই চাপে পড়ে ৪টি ফেরত শীর্ষক প্রকাশিত সংবাদটি আমার দৃস্টিগোচর হয়েছে। সংবাদে এক এক সময়ে ভিন্ন ভিন্ন মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে যা আদেও সঠিক নয়, মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রি মহল সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে এহেন সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকৃত পক্ষে, একটি কুচক্রি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার পায়তারা করছে যার ফল স্বরুপ কাল্পনিক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ। এমন কোন ঘটনা আমার জানা নেই। আমি আদেও সাতনদী পত্রিকায় প্রকাশিত সংবাদের ঘটনার সাথে সম্পৃক্ত নয়। সংবাদে যে ছবি বা ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে উক্ত ব্যক্তি আমি নই। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সুমন রহমান, সাতক্ষীরা।
আপনার মতামত লিখুন :