শ্যামনগরের প্রায় সব ইউনিয়ন বিএপির আহবায়ক কমিটিতে আওয়ামীলীগ নেতাদের স্থান, প্রতিবাদের ঝড়
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ১০:১৮ অপরাহ্ন /
০

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরের ১২ ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি দেওয়ার পর হতাশ বিএনপি নেতাকর্মীরা প্রশ্ন উঠেছে কিভাবে কার ইঙ্গিতে কমিটিতে আওয়ামী নেতারা স্থান পেল?আওয়ামী নেতারা স্থান পাওয়ায় প্রায় প্রতিদিনিই বিএনপির পোড় খাওয়া নেতাকর্মীরা বিতকিৃত কমিটি বাতিল এবং যার ইঙ্গিতে কমিটি দেওয়া হয়েছে তাকে দল থেকে বহিস্কার করার দাবীতে মিছিল ,সমাবেশ হচ্ছে।বিএনপির পোড় খাওয়া নেতাকর্মীরা জানান,আওয়ামীলীগ,যুবলীগ নেতাকর্মীরা যে কোন ভাবে বিএনপির ইউনিয়ন ও উপজেলা নেতাদের ম্যানেজ করে বিএনপির আহবায়ক কমিটিতে স্থান করে নিয়েছে।যেকারনে আমরা বিতর্কিত এই কমিটি বাতিল ও যাদের ম্যানেজ করে কমিটিতে স্থান পেয়েছে তাদের বহিস্কার দাবী করছি। মিছিল ও সমাবেশে বক্তব্যে তারা বলেন,ফ্যাসিষ্ট আওযামী সরকারের সময় বিএপির কমিটিতে স্থান পাওয়া ঐসব নেতারা বিএনপির উপর হামলা মামলা করে বিএনপির নেতাকর্মীদের আহত করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে অবিলম্বে ঐ কমিটি বাতিল দাবী করছি এবং আওয়ামী নেতাদের যারা বিএনপি নেতা বানিয়েছেন তাদের বহিস্কার দাবী করছি।শ্যামনগরের কাশিমাড়ীতে আলোচনা সমালোচনা হচ্ছে অর্থের বিনিময়ে আওয়ামী নেতাদের বিএনপি নেতা বানানো হয়েছে।আওয়ামী সরকারের আমলে নির্যাতিতরা অবিলম্বে কমিটি বাতিলের দাবী জানিয়েছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন এটা বিএনপি ধংস্বের চক্রান্ত করা হচ্ছে।এব্যাপারে কাশিমাড়ীর দীর্ঘদিনের নির্যাতিত নেতা ডিএম মফিজ বলেন,কাশিমাড়ী বিএনপির কমিটিতে আওযামীলীগ যুবলীগ নেতারা কিভাবে স্থান করে নিল এ প্রশ্ন মানুষের মুখে মুখে।তিনি বলেন যারা দীর্ঘদিন বিএনপিতে থেকে হামলা মামলার শিকার হয়েছে তারা কমিটিতে নেই অতচ বিএনপির উপর নির্যাতন কারিরা আওয়ামী নেতা হয়েও বিএনপির আহবায়ক কমিটিতে এসছে আমি অবিলম্বে কমিটি বাতিল ও যাদের মাধ্যমে এসছে তাদের বহিস্কার দাবী করছি।এব্যাপারে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ বলেন,কাশিমাড়ী বিএনপিতে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনকারী মামলা হামলাকারী আওয়ামীলীগ নেতারা স্থান পেয়েছে এই কমিটি বাতিল ও যারা কমিটি করেছে তাদের বহিস্কার দাবী করছি।এব্যাপারে বিএনপি নেতা আব্দুস সালাম ,আব্দুল গফ্ফার মিঠু বলেন , অবিলম্বে বিতর্কিত এই কমিটি বাতিল না হলে আমরা কঠোর আন্দলোনে যাব।এব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ বলেন কিভাবে আওয়ামী নেতারা আহবায়ক কমিটিতে স্থান পেল তা আমার জানা নেই তবে আমি বিতর্কিত কমিটি বাতিল ও যাদের মাধ্যমে হয়েছে তাদের বহিস্কার দাবী করছি।
আপনার মতামত লিখুন :