কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিং-সতা প্রতিরোধেসচেতনতামূলক সভা
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ৯:০০ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুনঃ বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দেবহাটার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উক্ত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অহিদুর হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিলন শাহা।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। এটি মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসন এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব এইচ এম শাহীন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নাসরীন জাহান এবং কুলিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষ সরকার প্রমূখ। সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল ও আইনি পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কিংবা ১০৯ নম্বরে যোগাযোগের পরামর্শ দেন।উক্ত সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, বিপুলসংখ্যক অভিভাবক এবং কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে নিজেরা সচেতন থাকার পাশাপাশি সমাজকে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করে।
আপনার মতামত লিখুন :