শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির ওপর হা/ম/লার প্রতিবাদে কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা
News Desk (s)
প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন /
০
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জ প্রেসক্লাব-এর উদ্যোগে শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলার প্রতিবাদে বুধবার (৪ মার্চ) বেলা ৩টায় ক্লাবের হলরুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সহকর্মী মনিরের ওপর হামলা পূর্বপরিকল্পিত এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, সোমবার (২ মার্চ) শ্যামনগর প্রেসক্লাব-এ ঢুকে সামিউল মনিরের ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শ্যামনগর থানা-য় ১৪ জনের নামে মামলা (নং-৪) দায়ের হয়েছে; এ পর্যন্ত ২ জন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক রয়েছে।
আপনার মতামত লিখুন :