
মুহাম্মদ হাবিব: সাতক্ষীরা বিভিন্ন উপজেলায় মাছ বাজারে ওজন বাড়াতে জেলি পুশ করে গলদা ও বাগদা চিংড়ি মাছ বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৩ শে নভেম্বর-২৬ উপজেলা সামনে থেকে পুশকৃত মাছ বহনকারী গাড়িটি আটক করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভুমি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও সদর থানার প্রশাসনের উপস্থিতিতে পুশকৃত চিংড়ি মাছ বহনকারী সোহরাব কে জরিমানা করা হয়।
জব্দকৃত আনুমানিক ১০০ কেজি জেলি পুশকৃত গলদা ও বাগদা চিংড়িগুলোর মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করে, জব্দকৃত ভেজাল চিংড়িগুলো তাৎক্ষণিকভাবে জনসম্মুখে আগুনে🔥পুড়িয়ে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন উপজেলায় মাছ বাজারে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ওজন বাড়াতে এবং গ্রেড পরিবর্তন করে প্রতারণার উদ্দেশে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করে আসছে এবং কয়েকজন অসাধু ব্যবসায়ী জেলি পুশকৃত বিপুল পরিমাণ গলদা ও বাগদা চিংড়ি মাছ বিক্রির উদ্দেশ্যে
শাহাজালাল ফিস ট্রান্সপোর্ট এজেন্সীর পরিবহনের মাধ্যমে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে সাতক্ষীরা উপজেলার সামনে থেকে পিকআপ ভর্তি গলদা ও বাগদা চিংড়ি জব্দ করা হয়।
আটককৃত গাড়ির ড্রাইভার সোহরাব হোসেন ও ট্রান্সপোর্ট এজেন্সীর লাইনম্যান নিরবের স্বীকারোক্তি অনুযায়ী, আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি মাছ বাজারের গলদা ও বাগদা চিংড়ি ব্যবসায়ী আলমগীর ও আবির, সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ি ইউনিয়নে ব্যাংদহা বাজারের গলদা ও বাগদা চিংড়ি ব্যবসায়ী মিল্টন ও হাশেম ওজন বাড়িয়ে বেশি লাভ করার উদ্দেশ্যে অসাধু উপায়ে চিংড়ির শরীরে জেলি,সাবুদানা বা ক্ষতিকর উপদ্রব্য পুশ করে বাজারজাত করে আসছে।
তবে খুলনা মেট্রো: ১১-১২৯৮ নাম্বার আটককৃত গাড়ির ড্রাইভার সোহরাব হোসেনের দাবি তিনি এবিষয়ে কিছুই জানেন না। লাইনম্যান নিরব সব কিছুই জানেন তার স্বীকারোক্তি মতে। বাড়তি টাকার লোভে লাইনম্যান নিরব এমন করেছে বলে উপস্থিত সকলের ধারণা।
এসব বিষাক্ত পদার্থ মিশ্রিত চিংড়ি খেলে হজমের সমস্যা খাদ্য বিষক্রিয়া বা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আসায় চিংড়িতে জেলি ও অন্যান্য ক্ষতিকার উপাদান মিশিয়ে ওজন বৃদ্ধি করে বাজারজাত চেষ্টা করে থাকে। এ ধরনের কর্মকাণ্ড শুধু ভোক্তাদের সঙ্গে প্রতারণা নয় বরং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করে। তিনি আরো বলেন নিয়মিত অভিযান জোরদার করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপস্থিত উপজেলা ভুমি কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন তিনি। জেলি পুশকৃত চিংড়ি খাওয়ার স্বাস্থ্যঝুঁকি, অবৈধভাবে ওজন বৃদ্ধি এবং গ্রেড পরিবর্তন করে ক্রেতা ঠকানোর বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরে সবাইকে সতর্ক করেন।
উপজেলা ভুমি কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলন বলেন, জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, নিরাপদ মাছ ও চিংড়ি উৎপাদন এবং বাজারজাতকরণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন ও মৎস্য বিভাগ যৌতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে অনিয়ম কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :