দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
News Desk (S)
প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটায় উপজেলার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ বেলা ১ টার সময় দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে থেকে উক্ত শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
দেবহাটা উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৫ টি বাইসাইকেল, ৩০ টি স্কুল ব্যাগ ও ৩০টি ফুটবল বিতরণ করা হয়।
মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সিনিয়র কৃষি অফিসার শওকত ওসমান, পল্লী দারিদ্র বিমোচক কর্মকর্তা সন্দীপ কুমার ও বিএনপি নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :