কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃ-ত্যু
News Desk (s)
প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১০:২৪ অপরাহ্ন /
০
কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে বিষধর কালাচ সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সোমবার (১ জুন) দিবাগত রাতে নিজ বাড়ির বারান্দায় তাকে সাপ কামড় দেয়। প্রথমে ওঝার মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হলেও অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :