কালিগঞ্জে ২টি অবৈধ ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা
News Desk (s)
প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন /
০

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিককে ১৫ হাজার টাকা এবং ঝর্ণা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের মেয়াদ ২০১৯ সালে শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি। এছাড়া অভিযানের সময় কোনো ডিউটি ডাক্তার উপস্থিত ছিলেন না। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী বলেন, কালিগঞ্জে হাসপাতাল সমূহকে দালালমুক্ত করতে প্রশাসন কাজ করছে। চিকিৎসক ছাড়া অপারেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আমাদের নজরে রয়েছে। জনগণের সহযোগিতা পেলে এসব অনিয়ম বন্ধ করা সম্ভব হবে এবং ভবিষ্যতে হাসপাতাল এলাকায় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দুপুর ১টার আগে প্রবেশ করতে পারবেন না।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সব অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :