
নাসির উদ্দীন:
দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পুরনের লক্ষে এবার চালু হলো কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন এর দিঘির পাড় থেকে খুলনা পর্যন্ত গেটলক বাস সার্ভিস। ফলে সংযুক্ত হবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন।
৫ মে থেকে নতুন রুটে গেটলক সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন খুলনা মিনি বাস মালিক সমিতি। জানা গেছে, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন এর সহযোগিতায় এবং কয়রা ও দক্ষিণ বেদকাশী মানুষের প্রানের দাবীতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়রা উপজেলার উত্তর বেদকাশী দিঘির পাড় থেকে পাইকগাছার উদ্দেশ্যে রওয়ানা হবে সকাল ৭ টা ৫ মিনিটে এবং খুলনা থেকে প্রতিদিন বিকাল ৫ টা ৫ মিনিটে ছেড়ে যাওয়া গেটলক বাসটি সরাসরি পাইকগাছা হয়ে দিঘির পাড়ে পৌছাবে।
ফলে কয়রা সদর সহ উত্তর ও দক্ষিণ বেদকাশী এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পুরন সহ যোগাযোগ ব্যবস্থার নতুন মাত্রা যোগ হবে, সাধারন মানুষ উপকৃত হবে।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন বলেন, আমি অনেক চেষ্টা করে বাস মালিক সমিতির সঙ্গে বার বার আলোচনা করে গেটলক বাস সার্ভিস চালু করার ব্যবস্থা করেছি যাতে দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হয়। অবহেলিত জনগোষ্ঠী সল্প সময়ে জেলা সদর খুলনায় যেতে পারবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারবে।
আপনার মতামত লিখুন :