কলারোয়ায় অসুস্থ সখিনার পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়ালেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ


News Desk (S) প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৯:২১ অপরাহ্ন / ০
কলারোয়ায় অসুস্থ সখিনার পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়ালেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ডের বাসিন্দা মোছাঃ সখিনা খাতুন বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অসুস্থ জীবনযাপন করছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। মানবিক সহায়তার অংশ হিসেবে তাঁর পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ডাঃ ইউনুছ আলী বাবু,১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাস্টার মুজিবুর রহমান, ওয়ার্ড সভাপতি মাওঃ জালালউদ্দিন,পৌর মিডিয়া বিভাগের সভাপতি মোঃ বনি আমিন,৩নং ওয়ার্ডের বাইতুল মাল সম্পাদক আরিফ হোসেন টুটুল, মোঃ হাবিবুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ অসুস্থ সখিনা খাতুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি যেকোনো প্রয়োজনে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।