শেখ আহসান হাবিব, কালিগঞ্জ:
সম্প্রতি সাতক্ষীরা টু শ্যামনগর, মুন্সিগঞ্জ রুটের নতুন প্রায় ৩৫ টি বাস চালু হওয়ার ফলে সাধারণ জনসাধারণ উপকৃত হয়েছে। কিন্তু কালিগঞ্জ বাস টার্মিনাল কেন্দ্রিক দালালরা এখন আর সুবিধা করতে না পারায় তার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন। কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাস মালিক-শ্রমিক সংগঠনের সদস্য ও স্থানীয় জনসাধারণ। রবিবার (১ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার সময়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শতাধিক শ্রমিক অংশ নেন। বাস টার্মিনাল-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সাধারণ শ্রমিক, কলারম্যান, সিরিয়ালম্যান, নাইট গার্ড, কুলি ও পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ও অংশগ্রহণকারীরা কালিগঞ্জ বাস টার্মিনাল পুনর্বহালের দাবি জানান। তাঁদের মতে, বাস টার্মিনালকে কেন্দ্র করে পরিবহন খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্ম সংস্থান ও জীবিকা জড়িত। তাই সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে বাস টার্মিনাল পুনর্বহালের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
আপনার মতামত লিখুন :